Sunday, October 29, 2006

আমার কবিতা

স্বাগতম

যে যেতে চায় যেতে দাও তাকে
কি ভীষণ সুখ পাবার জন্য
বেঁধে রাখতে চেয়েছি কতজন কে
কি ভীষণ দুঃখ দিয়ে অনায়াসে
চলে গেছে তারা নির্বিকার ভাবে

যে আসতে চায় স্বাগতম তাকে
যে এসেছে স্বাগতম তাকেও
কি ভীষন আনন্দ পাবার আশায়
বসে সদর দরজায়, অপেক্ষায় থেকে থেকে
অবসাদে পূর্ণ হয়ে গেছে শরীর, তবু
অবসর চাই না যে কিছুতেই আমি
স্বাগতম জানাতে হবে যে আমাকে
যিনি আসবেন তাকে।

No comments: