প্রেমের চিঠি - ৩
রূপম ভাইয়ের লিখা চিঠি, এ ব্যাপারে উনার অভিজ্ঞতা অসাধারণ।
প্রিয়,
আমার ভালবাসা, কি করছ এখন? আমি কি করছি! জানি দুচোখে প্রচন্ড ঘুম, তারপরও ভাল লাগছে তোমার কথা ভাবতে। ভালবাসার পাগল হাওয়া আমায় মাতাল করে দিচ্ছে। এখন রাত ১.০২, তোমায় খুব দেখতে ইচ্ছে হচ্ছে। মনে হচ্ছে তুমি আমার সামনে বসে হাসছ। আমি অদ্ভুত আনন্দ নিয়ে কিছু একটা বলছি। কেন জানি না মনে হচ্ছে আজ তুমি আমার উপর কোন কারনে রাগ করেছ। প্রিয় আমার অজান্তে যদি কিছু করে থাকি, তাহলে ক্ষমা চাচ্ছি। এখন রাত ১.৩১, বাইরে বৃষ্টি হচ্ছে, তোমায় নিয়ে বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হচ্ছে। জানি না কখনও স্বপ্ন সত্য হবে কিনা। ভালো থেকো, নিজের প্রতি যত্ন নিও।
তোমারই,
রূপম
Wednesday, November 01, 2006
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment